advertisement
advertisement

দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
দেশে ব্যবসার খরচ বেড়েছে ৭০% প্রতিষ্ঠানের, আরও বাড়ার শঙ্কা

advertisement

বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর ব্যয়ের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, গত ছয় মাসে তাদের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে এই খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। মূলত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসার খরচ বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে আয় কমার চ্যালেঞ্জেও পড়েছে অনেক প্রতিষ্ঠান।

বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালনা করে ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা।জরিপে দেখা গেছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও তারল্যসংকট স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

দেশের ৫০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর